pressbd24
ঢাকাFriday , 6 February 2026
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাদি হত্যার বিচার দাবিতে,ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ

admin
February 6, 2026 10:36 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত নেতা–কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা।

ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নগর শাখার ডাকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে নগরের ২ নম্বর গেট এলাকায় এই অবরোধ শুরু হয়। এতে এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকেরা ২ নম্বর গেট মোড়ে অবস্থান নেন। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্রজনতা এসে তাতে যোগ দেন। এতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিক্ষোভকারীরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লুকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি–হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির–জাবির’ এবং ‘ব্লকেড ব্লকেড, সারাবাংলা ব্লকেড’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। পাশাপাশি বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা।

এ সময় তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি করেন।

এর আগে, রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ‘যমুনা’ অভিমুখে অগ্রসর হওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।