ঢাকাMonday , 3 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে আ: লীগের ৩ নেতা আটক

admin
February 3, 2025 10:15 pm
Link Copied!

মিরসরাই ও জোরারগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ও রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন : মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী (৫৫), মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন (৬০) ও হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সওদাগর (৪৫)। তাদের মধ্যে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার ওচমানপুর এলাকা থেকে লিয়াকত আলী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে রোববার রাতে হিঙ্গুলী এলাকা থেকে জামাল নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পর জোরারগঞ্জ থানায় করা একাধিক রাজনৈতিক মামলার তদন্তে ঘটনার সাথে জামাল উদ্দিন সওদাগরের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, রবিবার রাতে নিজ বাড়ি থেকে দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। বিস্ফোরক আইনের একটি মামলায় সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।