ঢাকাMonday , 3 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা ; আহত ৪

admin
February 3, 2025 10:31 pm
Link Copied!

লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ৪ সাংবাদিক। গুলিবিদ্ধ দুই সাংবাদিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় এ হামলার শিকার হন সাংবাদিকরা।

আহতরা হলেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক খবর পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ ও দৈনিক আমার বার্তা পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি আব্দুল মালেক নীরব।

জানা যায়, সদর উপজেলার দত্ত পাড়া ইউনিয়নের এক কুয়েত প্রবাসী সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামকে ফোন করে জানান তার বাড়িতে তার প্রতিপক্ষের লোকজন হামলা ও লুটপাট করছে। এমন সংবাদ পেয়ে সাংবাদিক রফিক তার ৩ সহকর্মীকে নিয়ে ঘটনাস্থলে রওনা দেন লক্ষ্মীপুর শহর থেকে। তারা দত্ত পাড়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে ৭/৮ জনের মুখোশপরা একটি সংঘবদ্ধ দল সাংবাদিকদের প্রতিরোধ করেন।

এসময় সাংবাদিক ও সন্ত্রাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে। এতে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। ফয়সাল মাহমুদের পায়ে ছররা গুলি লাগে। আলাউদ্দিন ও নীরব আহত হয়। খবর পেয়ে দত্ত পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে আসেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মীর ফরহাদ সুমন, সাইফুল ইসলাম স্বপন, কাজল কায়েস,রাকিব হোসাইন রনিসহ প্রমুখ।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম পাবেল জানান, আমরা ২৪ ঘণ্টার জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিলাম। দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে। ২৪ ঘণ্টার মধ্যে যদি কাউকে আটক না করা হয়। আমরা প্রেসক্লাব থেকে সর্বোচ্চ ভূমিকা রাখব।

চিকিৎসক কমলা শীষ রায় বলেন, একজনের অবস্থা গুরুতর। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গুলির বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ মাঠে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।