ঢাকাThursday , 6 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে গোভনিয়া খাল খনন কাজের উদ্বোধন

admin
February 6, 2025 1:02 am
Link Copied!

মিরসরাইয়ে গোভনিয়া খালের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আবুতোরাবস্থ সরকারটোলা এলাকায় এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন।

তিনি বলেন, ‘মিরসরাইয়ের অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলে পানি উঠে যায়। আমরা এসব খালের পুনর্খননের উদ্যোগ গ্রহণ করেছি। ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন খাল পুনর্খননের উদ্যোগ নেয়া হবে।’

জানা যায়, দীর্ঘদিন ধরে খনন না করার ফলে এই খালটি অনেকাংশে ভরাট হয়ে গেছে। গত কয়েক বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে খালে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়ে গোভনিয়া, মায়ানী, মঘাদিয়াসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় পুরো এলাকা। দীর্ঘদিন পর খালটি খননের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

ফেনাপুনী এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন শিবলু বলেন, ‘আমাদের এই গ্রাম সামান্য বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়ে। দীর্ঘদিন খননের অভাবে খালটি অনেকাংশে ভরাট ও দখল হয়ে যায়। আমি উপজেলা প্রশাসনের কাছে দাবী জানাবো তারা যেন খাল খননে অনিয়ম রোধে তদারকি ও দখল হয়ে যাওয়া খালের অংশগুলো যেন উদ্ধার করা হয়।’

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, বিএডিসি মিরসরাই (ক্ষুদ্রসেচ) উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, থানা যুবদল নেতা এস এম সুমন, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।