ঢাকাThursday , 6 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিলো ছাত্র-জনতা

admin
February 6, 2025 10:59 pm
Link Copied!

মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দিয়েছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে।

এ সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মিরসরাই বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসিফ বলেন, মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মজিবুর রহমানের ম্যুরাল বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জাতীয় নাগরিক কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের সমন্বয়ে ভাঙচুর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।