ঢাকাFriday , 7 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মুজিবের ম্যুরাল গুড়িয়ে দিলো ছাত্র-জনতা

admin
February 7, 2025 12:43 am
Link Copied!

নড়াইলে শেখ মুজিবুর রহমানের ৪টি ম্যুরাল এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল, জেলা প্রশাসনের কার্যালয় ও জেলা পরিষদের সামনে থাকা এসব ম্যুরাল গুড়িয়ে দেয়া হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব মো. সাফায়েতের নেতৃত্বে বিকেল ৩ টার দিকে প্রথমে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর একে একে নড়াইল সদর উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের আরো তিনটি ম্যুরাল গুড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাচীরের দেয়ালে ও নড়াইল পৌরসভার গেটে থাকা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিযুক্ত অংশ ভেঙে ফেলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব. সাফায়েত বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে তার ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় নড়াইলে আমরা এগুলো করেছি। সারাদেশেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই কাজ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।