ঢাকাSaturday , 8 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

admin
February 8, 2025 12:21 am
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ফরহাদুল আলম রোকনকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডীতে এ ঘটনা ঘটে। আটক ফরহাদুল আলম রোকন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার বিদেশ থেকে দেশে ফেরেন তিনি। ৫ বছর আগে সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিয়েছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ফরহাদুল আলম রোকন আরব আমিরাতে থেকে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ নিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দেন। পরে পুলিশে সোপর্দ করা হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বোয়ালখালী থানার এএসআই ছোটন দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।