গাঁজাসহ দুই নারী আটক – My Blog
ঢাকাFriday , 14 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাঁজাসহ দুই নারী আটক

admin
February 14, 2025 7:38 pm
Link Copied!

কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্টের একটি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটক দুজন হলেন- রুনু আক্তার (৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বুড়িচং থানাধীন নিমসার এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

তিনি জানান, গ্রেফতার রুনু আক্তার কুমিল্লার কোতোয়ালি এলাকার মুরাদপুরের মৃত চারু মিয়ার মেয়ে। আর আঞ্জুমান আক্তার সুমাইয়া একই এলাকার মৃত সুমন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম রাব্বি হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই নারী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য কৌশল হিসেবে নারীদের মাদক বহনের কাজে ব্যবহার করা হচ্ছে। আর তারা অল্প সময়ে অধিক উপার্জনের লোভে মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছেন।

গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।