সোনারাগাঁয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ,গ্রেপ্তার ২ – My Blog
ঢাকাSunday , 16 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনারাগাঁয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ,গ্রেপ্তার ২

admin
February 16, 2025 1:54 am
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারাগাঁয়ে অভিনব কায়দায় পিকআপে মাদক পাচারকালে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

এসময় মাদকদ্রব্য গাঁজা বহন ও কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।

আটকরা হলেন: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মুছাপুর ইউনিয়নের যোগীপাড়া লাঙ্গলবন্দ এলাকার মৃত হারুনের ছেলে মো. সাইদুল ইসলাম (২৬), ও একই  থানা ও ইউনিয়নের পিছ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে জাকির হোসেন ওরফে আল আমিন (২৫)।

এর আগে শনিবার ভোরে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে একটি পিকআপ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে গাড়ি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে মাদককারবারিরা দীর্ঘদিন মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করছিল। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারা।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আটক ব্যক্তিদের মাদক মামলায় আটক ও ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।