কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বিয়ের গাড়ি – My Blog
ঢাকাMonday , 17 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বিয়ের গাড়ি

admin
February 17, 2025 1:05 am
Link Copied!

কক্সবাজারের ঈদগাঁওতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামবাদ এলাকার রেলক্রসিং পার হচ্ছিল বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এ সময় কক্সবাজার স্টেশন থেকে আসা চট্টগ্রামমুখী একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। তখন গাড়িটি অনেক দূরে ছিটকে পড়ে। এতে যাত্রীরা সামান্য আঘাত পেলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আঘাতপ্রাপ্তরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ট্রেনটি রেলক্রসিং স্থলে আসার আগেই হুইসেল বাজাচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। কিন্তু সেখানে কোন গেইটম্যান না থাকায় মাইক্রোবাসটির চালক সম্ভবত ট্রেন আসার বিষয়টি খেয়াল করেননি।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি। মালিকপক্ষের লোকজন এসে দুর্ঘটনাকবলিত গাড়িটি নিয়ে গেছে।

এদিকে ইসলামাবাদ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন, গেটম্যান না থাকায় বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় বাসিন্দা কবির আহমদ বলেন, ঢাকা-কক্সবাজার রেললাইন চালু হওয়ার পর থেকে ইসলামাবাদ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। এতে রেলক্রসিং গেটে কয়েকবার এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এই রেলক্রসিং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।