রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে আটক ২২ – My Blog
ঢাকাMonday , 17 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে আটক ২২

admin
February 17, 2025 10:07 pm
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুর এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে আটক করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- নুরনবী (২১), রুবেল (৩৫), মুছা (২৪), রবিউল (১৯), মোহাম্মদ উল্লাহ (৫০), সচিন (৩২), হাফিজ (২৫), নিহাল (৩৯), মামুন (২২), মোসলে (২৬), মাসুদ (২৯), মাইদুল (৫২), সাব্বির (২০), আসলাম (৩০), আল আমিন (৩০), মিজানুর রহমান (২৮), রিপন (২৮), ফরহাদ (৩৫), ময়না (৩৩), ডলি (৩৬), সিমা (৩৫) ও শাহনাজ (২৫)।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, থানার কয়েকটি চৌকস টিম মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ২২ জনকে আটক করেছে। গ্রেফতারদের মধ্যে পেশাদার চোর, চাঁদাবাজ, সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।