বান্দরবানে অপহরণ চক্রের ৪ সদস্য আটক – My Blog
ঢাকাFriday , 21 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে অপহরণ চক্রের ৪ সদস্য আটক

admin
February 21, 2025 8:16 pm
Link Copied!

বান্দরবানের লামায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনার ৪ অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আটক থানচি উপজেলার রেমাক্রি এলাকার পিতরাম ত্রিপুরার ছেলে শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জ্যাকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা, লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুত্রা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সরই ইউপিতে ১৪ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি দুই দফায় ১৪ জন  ও ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউপি এলাকার ২৩ রাবার বাগানের শ্রমিককে অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের মুক্তি দেয়। এরপর থেকে অপহরণকারীদের গ্রেফতার ও অভিযানে নামে পুলিশ। এরই প্রেক্ষিতে গতকাল ২০ ফেব্রুয়ারি লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম জানান, অভিযানে ৪ অপহরণকারীকে আটক করা হয়েছে। তাদের সহযোগী অন্য সদস্যদের আটকের অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।