রাজধানীর ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা – My Blog
ঢাকাFriday , 21 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

admin
February 21, 2025 9:35 pm
Link Copied!

রাজধানী ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বাবুল হোসেন (৫০) নামে সাবেক এক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

 

নিহতের পরিবারের দাবি স্থানীয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

তিনি কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩ বারের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার স্বামী আজকে জুমার নামাজের পরে সরিষা গাছে মলন দিতে গিয়েছিল তখন আমাদের পাড়ার আফসার, আরশাদ, মনিরসহ আরও কয়েকজন ধারাল অস্ত্র ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপড়ে ফেলে এবং মাথা থেতলে দেয়। আমার স্বামী ১২ বছর মেম্বার সে কখনও কোনো অন্যায় কাজে জড়িত ছিল না, কোনো ভেজালে জড়ায়নি। আমি তাকে বলেছিলাম তোমার আর মেম্বারি করা লাগবে না তুমি ক্ষেত চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো। এখন আমি আমার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে কোথায় যাব?

এনাম মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইজাজ বলেন, বিকেল সোয়া তিনটার দিকে বাবুল হোসেন নামে একজনকে আমাদের এখানে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরে তার ইসিজি করে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। নিহতের মরদেহ বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।