মীরসরাইয়ের ‘কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন’ এর সনদ-পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত – My Blog
ঢাকাFriday , 21 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ের ‘কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন’ এর সনদ-পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
February 21, 2025 10:33 pm
Link Copied!

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ঐতিহাসিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন’ এর ৩য় তম শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা -২০২৪ এর সনদ, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) বিকাল তিনটায় কাটাছরা আবদুস ছওর ভূঁইয়ার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  অনুষ্ঠান শুরু হয় ।

এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ ফেরদাউস আলম, পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ বাঙালী। নুরুল গণি ইসলামী একাডেমীর প্রতিষ্ঠাতা এস এম আবদুল্লাহ ভূঁইয়ার কোরআন তেলওয়াতের মাধ্যমে সকল ভাষা শহীদের স্মরণে মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট অলিউল কবির ইকবাল সাবেক চেয়ারম্যান ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদ ও সাবেক সভাপতি মীরসরাই উপজেলা বি এন পি।

উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন- মোঃ শাখাওয়াত হোসেন চৌধুরী আরমান ম্যানেজার, সোশ্যাল ইসলামী ব্যাংক, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বোহরান উদ্দিন সুমন মাষ্টার, সদস্য আবু ছালেক মিয়াজী, আবদুর রহিম,শামীমা সুলতানা।

প্রধান অতিথির বলেন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন ২০২১ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পযর্ন্ত সামাজিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন ৭নং কাটাছরার বসবাসরত সর্বস্তরের প্রিয় কাটাছরা ইউনিয়নবাসী আপনাদের জানানো যাচ্ছে যে যারা এখনো কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর সদস্য হননি, তারা যেকোন সময়ে এসোসিয়েশন এর নিদিষ্ট ফরমে আবেদন পূর্বক দাতা সদস্য, পৃষ্ঠপোষক, পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য হতে পারবেন। আসুন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এর একজন গর্বিত সদস্য হয়ে শেকড়ের বন্ধনে মিলিত হই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।