অপারেশন ডেভিল হান্ট : যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬ – My Blog
ঢাকাSaturday , 22 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অপারেশন ডেভিল হান্ট : যুবলীগ নেতাসহ গ্রেফতার ৬

admin
February 22, 2025 11:36 am
Link Copied!

ময়মনসিংহে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, যুবলীগ নেতাসহ ছয়জন সদরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন – ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জুয়েল (৪৬), অন্যান্য মামলার আসামি মো. মোশারফ হোসেন (৫০), মো. আশিক মিয়া (৩২), মো. আল আমিন (২৬), মো. মামুন মিয়া (২৪) ও পরিনসু রোজারিও ওরফে লিটন (৫৩)। তারা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন বলেন, জেলাজুড়ে অপারেশন ডেভিল হান্ট চলছে। বিভিন্ন মামলার আসামিসহ যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।