নড়াইলে চোর চক্রের ২ সদস্য আটক – My Blog
ঢাকাSunday , 23 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চোর চক্রের ২ সদস্য আটক

admin
February 23, 2025 2:34 pm
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলায় মো. রাছেল শেখ (৩০) ও মো. মমিন হোসেন (২৪) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটক মো. রাছেল শেখ কালিয়া উপজেলার মো. উকিল শেখের ছেলে ও মো. মমিন হোসেন মাগুরা জেলার পারনান্দয়ালী গ্রামের মো. মনিরুল মোল্যার ছেলে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের একটি মাদরাসার সামনে থেকে মো. জিহাদুল ইসলামের (২১) ব্যবহৃত লাল কালো রঙের একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। পরে শনিবার অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।

এ সময় চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে। এছাড়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।