স্বামী পঞ্চম বিয়ে করায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা! – My Blog
ঢাকাMonday , 24 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বামী পঞ্চম বিয়ে করায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা!

admin
February 24, 2025 10:45 am
Link Copied!

চট্টগ্রাম নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন জোড়া খাম্বা সংলগ্ন মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

খুনের শিকার মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রীর নাম নুর জাহান (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।

পুলিশ সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের ৪র্থ স্ত্রী নুর জাহান। তিনি সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশমার (জনসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। একইসময় ঘটনাস্থলে থাকা আসামি নুর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

খুনের শিকার আলাউদ্দিন কি করতেন তা জানাতে না পারলেও তার নিকট আত্মীয়-স্বজন নোয়াখালী গ্রামের বাড়িতে থাকে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।