কক্সবাজারে মাদক-নগদ অর্থসহ গাজীপুরের ২ নারী আটক – My Blog
ঢাকাThursday , 27 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে মাদক-নগদ অর্থসহ গাজীপুরের ২ নারী আটক

admin
February 27, 2025 11:50 am
Link Copied!

কক্সবাজারের হিমছড়িতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।

গ্রেফতাররা হলেন : মিনারা আক্তার (২৫), তিনি গাজীপুর টঙ্গি পশ্চিম থানার ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী। অপরজন লায়লী (৩২)। তিনি একই এলাকার বাসিন্দা মো. আরিফের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাদক বিরোধী অভিযানে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।