চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত;২ আহত ৮ – My Blog
ঢাকাThursday , 27 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত;২ আহত ৮

admin
February 27, 2025 6:58 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের মিঠাছড়া বাজার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন মহাসড়কে বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় বাস-কাভার্ডভ্যানে সংঘর্ষে কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মিনহাজ উদ্দিন জানান, ‘ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং ৭-৮ জন’কে ভোররাতে হাসপাতালে আনা হলে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, ‘বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী অংশে নীরব পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি উল্টে মহাসড়কের ডিভাইডার পার হয়ে ঢাকামুখী অংশে গিয়ে আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরে ঢাকামুখী লেনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস উল্টে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়।

এ সময় চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান চালক সোহাগ (৩৫) ও যাত্রীবাহী বাস নীরব পরিবহনের সুপারভাইজার সুমন হাওলাদার (৩৫) ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় ৭-৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।