বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে – My Blog
ঢাকাThursday , 27 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে

admin
February 27, 2025 6:07 pm
Link Copied!

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। তাঁকে এক নজর দেখতে মরদেহ ঘিরে ভিড় করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে মরদেহ নিয়ে আসা হেলিকপ্টারটি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অবতরণ করে।

জানা গেছে, সেখান থেকে নোমানের মরদেহ নেওয়া হয় কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে।

এরপর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মরদেহ নেওয়া হবে। পরে সকাল ৯ থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়টির ছাত্র, শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন মাঠে নেওয়া হবে নোমানকে।

এদিন দুপুর ১টায় মরদেহ জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদে জুমা বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদে আসর রাউজান গহিরা স্কুলমাঠে মরহুমের জানাজা শেষে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত ২৫ ফেব্রয়ারি ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।