সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধানসহ, আটক ৭ – My Blog
ঢাকাThursday , 27 February 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধানসহ, আটক ৭

admin
February 27, 2025 7:48 pm
Link Copied!

সুন্দরবনে অভিযান চালিয়ে হান্নান বাহিনীর প্রধানসহ সাত বনদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মোংলা কোস্টগার্ড।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য জানান।

আটকরা হলেন- হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) ও হাবিবুর রহমান (৫৫)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

এর আগে বুধবার দিবাগত রাতে বাগেরহাটের রামপাল উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ তার পাঁচ সহযোগীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর আরও এক সহযোগীকে দুটি এক নলা বন্দুক ও ৩টি রামদাসহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, বনদস্যু হান্নান বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

দস্যুবাহিনী থেকে তাদের সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হতো বলে আটককৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।