চট্টগ্রামে প্রতারক চক্রের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার – My Blog
ঢাকাTuesday , 4 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে প্রতারক চক্রের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার

admin
March 4, 2025 11:03 pm
Link Copied!

চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা বিদেশি মুদ্রার ফাঁদে ফেলে মানুষ থেকে টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি এমন এক অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮১টি ওমানী পয়সা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক চারজন হলেন : মো. জয়নাল আবেদীন (৪১), মো. জাহান হোসেন সুমন (৩৫), এয়ার হোসেন রানা (৪২) এবং মো. মিজানুর রহমান (৩৫)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিইসি মোড় সংলগ্ন এলিট পেইন্ট নামের রংয়ের অফিসের সামনে প্রতারক চক্রের সদস্য মেজবাউল আজম নামে এক যুবককে বিদেশি মুদ্রা দিয়ে প্রতারণা করে এক লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে পুলিশ আটক করে।

তিনি বলেন, চক্রের সদস্যদের কাছ থেকে ১৮১টি ওমানের পয়সা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। একইসাথে ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।