জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা – My Blog
ঢাকাTuesday , 4 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা

admin
March 4, 2025 10:04 am
Link Copied!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করার অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতা ও সদস্যরা।

দলীয় সূত্রে জানা গেছে, সকালে রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪ সালের অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করবেন তারা।

এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক বিশাল সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।