চট্টগ্রামের রাউজানে যুবদলের দুজন গ্রেপ্তার, অস্ত্র জব্দ – My Blog
ঢাকাWednesday , 5 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের রাউজানে যুবদলের দুজন গ্রেপ্তার, অস্ত্র জব্দ

admin
March 5, 2025 5:28 pm
Link Copied!

চট্টগ্রামে রাউজানের বাগোয়ান ইউনিয়নে যুবদলের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় তৈরি বন্দুক জব্দ করা হয়। 

মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের গরিবউল্লাহ পাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন : ওই ইউনিয়নের বাসিন্দা আরাফাত মামুন (৪৮) এবং বিপ্লব বড়ুয়া (৩৫)।

পুলিশ জানায়, আরাফাত মামুন এলাকায় যুবদলের নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দলের প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর গুলি-হামলাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে।

অন্যদিকে বিপ্লব বড়ুয়া একই দলের রাজনীতিতে সক্রিয়। আরাফাত মামুনের অন্যতম সহযোগী হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, দুজনের কাছ থেকে অস্ত্র পাওয়া গেছে। থানার হেফাজতে আছে তারা। দুজনকে নিয়ে অভিযান চলছে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।