রাঙামাটির কাউখালীতে ভারতীয় সিগারেটসহ আটক ৪ – My Blog
ঢাকাThursday , 6 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির কাউখালীতে ভারতীয় সিগারেটসহ আটক ৪

admin
March 6, 2025 8:49 pm
Link Copied!

রাঙামাটি কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি থেকে পাচারের সময় বেতছড়ি এলাকা থেকে ৩১ কার্টন ভারতীয় অবৈধ সিগারেট আটক করেছে যৌথবাহিনী ।

এ সময় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। জব্দ করা সিগারেটের দাম আনুমানিক ৩২ লাখ টাকা।

বৃহস্পতিবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে উপজেলার বেতছড়ি এলাকার শামসুদ্দিনের বাড়ি থেকে এসব জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কাউখালী উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল(৩৮), উপজেলা তাতী দলের যুগ্ম সম্পাদক মো. রিপন(৩৫) ও কাউখালী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ (৪০) ও বাড়ির মালিক মো. শামশুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এসব ভারতীয় অবৈধ সিগারেট পাচার করে আসছে পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র। ৫ আগস্টেরর পর সাথে সাথে পাল্টে যায় এই পাচারকারী গ্রুপের সদস্যরাও।

বুধবার দিবাগত রাতে রাঙামাটি থেকে কাউখালী উপজেলার পানছড়ির উগলছড়ি এলাকা হয়ে বেতছড়ি হয়ে ভারতীয় ৩১ কার্টন ওরিশ ও মুন সিগারেট পাচারের জন্য নিয়ে আসে। ভোর হয়ে যাওয়ায় গ্রেপ্তাররা বেতছড়ি এলাকার  সামশুদ্দিনের বাড়িতে এসব লুকিয়ে রাখে।  এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে সিগারেটসহ চারজনকে আটক করে। ।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, অবৈধ ভারতীয় সিগারেট আটকের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।

আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে, এর বাইরে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।