জয়পুরহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু – My Blog
ঢাকাFriday , 7 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

admin
March 7, 2025 7:51 pm
Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে সাফায়াত (৪) ও ফারহান (৪) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নওশিন নাজিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের সরোয়ার হোসেনের চার বছরের শিশুপুত্র ও প্রতিবেশি সোহাগ হোসেনের একই বয়সের শিশুপুত্র ফারহান বাড়ির পাশে খেলছিল। হঠাৎ করে তারা বাড়ির পাশেই পুকুরে পড়ে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি করে বিকেল সাড়ে চারটার দিকে পুকুর থেকে তাদের উদ্ধার করে ক্ষেতলাল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

ক্ষেতলাল থানার ওসি আরিফুল ইসলাম বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।