যশোরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে খালুর দু’চোখ উপড়ে দেয় যুবক – My Blog
ঢাকাFriday , 7 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের কারণে খালুর দু’চোখ উপড়ে দেয় যুবক

admin
March 7, 2025 5:36 pm
Link Copied!

যশোরে পরকীয়া সম্পর্কের কারণে শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনার চার ঘণ্টা পর পুলিশ অভিযুক্ত সাদ্দাম হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এই ঘটনা জানতে পেরে পুলিশের তিনটি টিম গঠন করা হয় সাদ্দামকে আটকের জন্যে। রাত ১২টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে পুলিশের একটি টিমের সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী বলেন,আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে ভিকটিম শহিদুল ইসলাম, আসামি মো. সাদ্দামের আপন খালু।

আসামি দীর্ঘ দিন ধরে সন্দেহ করতে থাকে যে তার প্রথম স্ত্রী প্রিয়া খাতুনের সঙ্গে তার খালু ভিকটিম শহিদুল ইসলামের শারীরিক সম্পর্ক রয়েছে এবং তার খালু তাকে মাঝে মাঝেই বলে যে তার ওপর জিনের প্রভাব রয়েছে। আর সেই জিনের মাধ্যমে ভর করে ভিকটিম শহিদুল ইসলাম আসামি মো. সাদ্দামের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে।

এই সমস্ত কথাবার্তা শোনার পর আসামি মো. সাদ্দাম রাগান্বিত হন। এরপর তিনি  সিদ্ধান্ত নেন – খালু শহিদুল ইসলাম যে চোখ দিয়ে তার স্ত্রী প্রিয়া খাতুনের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে সেই চোখ উঠিয়ে ফেলার।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে যশোর শহরের বকচর সাকিনস্থ করিম পাম্পের সামনে জনৈক আল আমিনের মুদি দোকানের সামনে ভিকটিম শহিদুল ইসলামকে দেখতে পেয়ে সাদ্দাম তার কাছে যায়। এরপর কথাবার্তা বলাসহ দু’জনে মিলে পায়চারি করতে থাকে। একপর্যায়ে আসামি মো. সাদ্দাম ভিকটিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং শহিদুল ইসলামের বুকের ওপর উঠে বসে তার দুই চোখ উপড়ে দেয়। ভিকটিম শহিদুল ইসলাম তখন চিৎকার-চেঁচামেচি করলে লোকজন এগিয়ে আসে। ওই সময় আসামি মো. সাদ্দাম ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।