জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মী আটক – My Blog
ঢাকাSaturday , 8 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মী আটক

admin
March 8, 2025 2:09 am
Link Copied!

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক।

গ্রেপ্তারকৃতরা হলেন : মেস্টা ইউনিয়নের হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে ফরমান আলী (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির এই তিন কর্মী কয়েকদিন থেকে হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানান ওই ব্যবসায়ী। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে যৌথবাহিনী।

আটক তিনজনই বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন,গ্রেপ্তার পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। এছাড়া ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।

জামালপুর সদর থানার ওসি বলেন,গ্রেপ্তার তিনজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।