নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার এক শিশু, আটক ১ – My Blog
ঢাকাSaturday , 8 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার এক শিশু, আটক ১

admin
March 8, 2025 11:44 pm
Link Copied!

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়িতে বেড়াতে আসা এক শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় জহুর মোল্লা নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার তাকে আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে।

আটক জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের বাসিন্দা।

শিশুটির নানি বলেন, ৯ বছরের নাতনি ২৭ ফেব্রুয়ারি বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত জহুর মোল্লা গত বৃহস্পতিবার শিশুটিকে জোর করে মাঠের মধ্যে ঘাসের খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরদিন শুক্রবার শিশুটি ঘটনাটি জানালে বালিয়াকান্দি থানায় অভিযোগ করি। ওই দিন রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে।

বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।