পটুয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১ – My Blog
ঢাকাSaturday , 8 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

admin
March 8, 2025 11:31 pm
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে, সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করত। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে ওই শিশু বরই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এ সময় এনছান তাকে বেশি বরই দেওয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শ কাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়।

এ সময় ওই কন্যা শিশু জোরাজুরি করে কোন রকমের তার কাছ থেকে ছুটে দৌড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। গতকাল রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম লাগাতে গিয়ে বাম পাশের স্তন ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসাপাতালে নিয়ে আসে। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।