ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা, আটক ১ – My Blog
ঢাকাSunday , 9 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা, আটক ১

admin
March 9, 2025 11:09 am
Link Copied!

লক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে প্রেমিকাকে (১৬) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিশি বৈঠক হলেও বিচার না পাওয়ায় মানসিক চাপে কিশোরী আত্মহত্যা করেছে।

এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করে।

শনিবার (৮ মার্চ) বিকেল পর্যন্ত বাকি অভিযুক্তদের কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

এর আগে ১ মার্চ কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করে। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি কিশোরী। উলটো তাকে অপবাদ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কিশোরীকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যায়। তখন মো. হেলাল নামে একজন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে এলাকায় ঘোরানোর হুমকি দেয়। এতে মানসিক চাপে দুপুরে সে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে শুক্রবার (৭ মার্চ) ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাকিবসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে হেলালকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

প্রধান অভিযুক্ত রাকিব পশ্চিম চরকলাকোপা গ্রামের খবির উদ্দিনের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারসহ ১০ জন। তার পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্র জানায়, অভিযুক্ত রাকিবের সঙ্গে প্রায় ৭ মাস ধরে কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এতে ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের মা-বাবাকে জানায়। এতে তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়ে যায়। এতে মামলায় অভিযুক্তরাসহ একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি। উলটো কয়েকজন কিশোরীকের অপবাদ দেয়। এরমধ্যে গত বৃহস্পতিবার মামলায় আটক হেলাল বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে গ্রামে ঘোরানোর হুমকি দেয়। এটি সহ্য করতে না পেরে কিশোরী আত্মহত্যা করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ভুক্তভোগীর মা থানায় মামলা করেছেন। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। অন্যদেরকে আটকের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।