রাজধানীর মতিঝিল-আরামবাগ থেকে তিন ডাকাত আটক – My Blog
ঢাকাSunday , 9 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মতিঝিল-আরামবাগ থেকে তিন ডাকাত আটক

admin
March 9, 2025 12:00 am
Link Copied!

চুরি, ডাকাতিসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতার দুই ডাকাত হলেন- রমজান সিকদার আপন এবং রাজু হোসেন।

শুক্রবার ও শনিবার মতিঝিলের এজিবি কলোনি ও আরামবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

মতিঝিল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে থানার টহল টিম এজিবি কলোনির আল হেলাল বায়তুল আমান জামে মসজিদের সামনে ফাঁকা মাঠে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রমজান ও রাজু নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, শনিবার রাত তিনটার দিকে আরামবাগ থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনকে আটক করা হয়।

গ্রেফতার রমজানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা এবং ইসমাইলের বিরুদ্ধে যশোরের কোতয়ালি, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের লোহাগড়া, পটুয়াখালীর মহিপুর থানায় চুরি ও ডাকাতির পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।