চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়লো ফার্নিচার কারখানা – My Blog
ঢাকাTuesday , 11 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়লো ফার্নিচার কারখানা

admin
March 11, 2025 9:29 pm
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে চুলার আগুনে একটি ফার্নিচার কারখানা ও কয়েকটি পরিত্যক্ত ঘর পুড়ে গেছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৪টায় উপজেলার সরকারহাট বাজারের দক্ষিণ পাশে হাজী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মার্কেটে চায়ের দোকান, লেদ মেশিনের দোকান, গাড়ি রিপেয়ারিং এবং পাশে একটি স’মিল আছে। ঘটনার সময় কারখানায় কোন মানুষ ছিল না। ফায়ার সার্ভিসের আন্তরিক প্রচেষ্টার কারণে মার্কেটের অন্যান্য দোকানগুলো অক্ষত রয়েছে।

ফার্নিচার কারাখানার একজন শ্রমিক জানিয়েছেন, খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারখানার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।