চট্টগ্রামে আরও ৪১ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার – My Blog
ঢাকাThursday , 13 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আরও ৪১ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

admin
March 13, 2025 7:47 pm
Link Copied!

চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় ৪১ জন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ দাবি করছে, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী কিংবা সহযোগী। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নগর পুলিশের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন : রিফাত আলম (৫৫), হৃদয় চন্দ্র দাশ (২৭), রাজিব রাজু (২৮), রবিউল (৩২), নাজমা আক্তার লিপি (৩৫), মোহাম্মদ ফরহাদ (২৭), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল হান্নান প্রকাশ লিটন (৪৮), মো. ইমন উদ্দীন (২৪), আব্দুল ওহাব (২২), শাহজাহান (৪৫), নুর আলম (৩০), শাহাদাত হোসেন (৩৪), স্বপন মারমা (৩৫), লিখন চাকমা (৩৪), কামরুল হাসান (২৬), আবু সুফিয়ান, সুমন (২৯), সুজন দেওয়ানজী (৩৫), আনোয়ার (৪০), নুর আক্তার প্রমা (৪৪), ইমদাদুল হক (৩৭), ইয়াসিন (১৮), আরিফ (৩০), কল্লোল দাশ (৪৯), ছমির উদ্দিন (৩৬), মামুন (৪২), ফয়সাল (৪৫), রাশেদ (৩৫), দিাদর আলম (৪৩), সুনীল দাশ (৬৫), পদ্মারানী দাশ (৩৬), মহিউদ্দিন (২৭), জাবেদ (৩৪), তারেক হাসান জুয়েল (৪২), মরহম আলী (৩০), সাজ্জাদ (২৫), জিহাদ (১৯), তুফান (২৫), সোহাগ (৩১) ও রনি (২০)।

পুলিশ জানিয়েছে, গেল ১১ মার্চ দিবাগত রাত ১২টা থেকে আজ দিবাগত রাত ১২টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।