চট্টগ্রামে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু! – My Blog
ঢাকাFriday , 14 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু!

admin
March 14, 2025 8:46 pm
Link Copied!

চট্টগ্রামের বন্দর থানা এলাকায় ছাদে খেলার সময় নিচে পড়ে রঞ্জন সরকার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে বন্দর মাইলের মাথাস্থ আজিজ বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

শিশু রঞ্জন সরকার পটুয়াখালী জেলার বাবলু সরকারের ছেলে।

জানা যায়, মাইলের মাথাস্থ আজিজ বিল্ডিংয়ের ছাদে খেলার এক সময় নিচে পড়ে যায় শিশু রঞ্জন। এ সময় সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সে।

খবর পেয়ে শিশুটিকে দ্রুত উদ্ধার করতে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ততক্ষণে তার দেহটি নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহদাৎ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।