চুয়াডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি আটক – My Blog
ঢাকাFriday , 14 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

admin
March 14, 2025 9:52 pm
Link Copied!

চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনার পাঠানপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জোবায়ের হোসেন ডন (৩০) দর্শনার কেরুজ মিলপাড়া এলাকার মৃত আ. মালেকের ছেলে।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দর্শনা পাঠানপাড়া গ্রামের ইসলাম বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় এ এলাকার সুগন্ধা মাঠ থেকে ১০২ পিস ইয়াবা ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

তিনি জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।