বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ – My Blog
ঢাকাSaturday , 15 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকপ্রতিবন্ধী শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

admin
March 15, 2025 1:55 am
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাগমারি এলাকায় এক বাকপ্রতিবন্ধী শিশুকে মুখে গামছা পেঁচিয়ে একটি আম বাগানে ধরে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে (১৩ মার্চ) বৃহস্পতিবার দিবাগত রাতে শাহবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকায়।

অভিযুক্তরা হলেন – একই গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. সাখাওয়াত হোসেন (১৯), মো. শহিদুল ইসলামের ছেলে মো. আব্দুর রহমান (১৩) এবং মো. বিশু মিয়ার ছেলে মো. বাবু মিয়া (১১)।

ভুক্তভোগী শিশুটির মা, মামা ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাকপ্রতিবন্ধী শিশুটি কাগমারি জামে মসজিদে তারাবি নামাজ পড়তে এলে অভিযুক্তরা সুযোগ বুঝে পাশের একটি আম বাগানে নিয়ে গিয়ে মুখে গামছা পেঁচিয়ে পালাক্রমে ধর্ষণ করে। নামাজ শেষের পরও মেয়েটিকে না পেয়ে ঘটনার দু’ঘণ্টা পর ওই বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এই ধরনের একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাতে আটক তিন অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছে। শিশুটিকে পরীক্ষা-নিরিক্ষার পর জানা যাবে প্রকৃত ঘটনা। আসামিদের গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।