গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১ – My Blog
ঢাকাSunday , 16 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

admin
March 16, 2025 11:59 pm
Link Copied!

নরসিংদীর বেলাবতে এক নারী গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) দুপুরে তাকে গ্রেফতারের পর জেলে পাঠানো হয়।

আটক ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন রাজু (৩২)। সে বেলাবো উপজেলার বেলাব মাটিয়াল পাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাবো এলাকায় স্বামী পরিত্যক্তা এক নারী তার ছেলে-মেয়ে নিয়ে নরসিংদীর বড়ইতলা নামক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি গার্মেন্টসে চাকরি করেন ওই নারী। সেখান থেকেই মোবাইলে পরিচয় হয় বেলাবো উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সঙ্গে।

এমতাবস্থায় শাজাহান ওই নারীকে গত শুক্রবার সন্ধ্যায় বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। সন্ধ্যায় বাসস্ট্যান্ডের অদূরে একটি এনজিও অফিস কক্ষে নিয়ে শাহজাহান ও এনজিওর কর্মচারী দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে।

পরে ঘটনার এক দিন পর রোববার (১৬ মার্চ) বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। এরপর দুপুরে দেলোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আরেক আসামি ধরতে চেষ্টা অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।