চট্টগ্রামে ভিক্ষুক নারীকে অটোরিকশায় তুলে ধর্ষণ, চালক আটক – My Blog
ঢাকাSunday , 16 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ভিক্ষুক নারীকে অটোরিকশায় তুলে ধর্ষণ, চালক আটক

admin
March 16, 2025 11:12 am
Link Copied!

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এক নারীকে (৩৫) অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে চালককে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

অটোরিকশাচালকের নাম মো. আবদুল আলী (৫৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘রাতে এক ভিক্ষুক নারী থানায় এসে বলেন এক সিএনজিচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে। তার একটু মানসিক সমস্যাও রয়েছে। তাই প্রথমে আমরা সন্দেহে ছিলাম। পরে তিনি সিএনজির দুটো নম্বর আমাদের বলে। এরপর আমরা ওই সিরিয়ালের সিএনজি খুঁজতে থাকি।’

ওসি বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পরে ওই সিরিয়ালের একটি সিএনজি আমরা খুঁজে পাই। সিএনজির চালকের নম্বর ট্র‍্যাক করে আমরা তাকে থানায় নিয়ে আসি। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’

ওসি বলেন, ‘ভুক্তভোগী নারী ফুটপাতেই জীবনযাপন করেন। তার পরিবার পরিজন নেই বলে আমাদের জানিয়েছে। গত ১১ মার্চ তার সাথে এ ঘটনা ঘটেছিল।’

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।