কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ভ্যান চালক আটক – My Blog
ঢাকাFriday , 21 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, ভ্যান চালক আটক

admin
March 21, 2025 9:12 pm
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা (২৮) নামে এক ভ্যান চালকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জসিম মোল্যা ভ্যান চালিয়ে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের একটি গ্রামে যায় পরে একটি বাড়িতে পানি খাওয়ার উদ্দেশ্যে গিয়ে ১৩ বয়সী প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে ভ্যান চালক জসিমকে আটকে লোহাগড়া থানা পুলিশকে খরব দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।