কুমিল্লায় ভারতীয় বাজি আটক – My Blog
ঢাকাFriday , 21 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ভারতীয় বাজি আটক

admin
March 21, 2025 3:43 pm
Link Copied!

কুমিল্লার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৩৩ লাখ ৪ হাজার  টাকার  অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, পিএসসি।

কুমিল্লা বিজিবি চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের  ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)  বিবির বাজার বিওপি কটকবাজার  সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল শ্রীপুর হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১ লাখ ৬৫ হাজার ২ শত পিস বাজি আটক করে।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এর নিকট জমা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।