চট্টগ্রামের চান্দগাঁওয়ে ‍পুলিশের হাতে গ্রেপ্তার সাত চাঁদাবাজ – My Blog
ঢাকাSaturday , 22 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ‍পুলিশের হাতে গ্রেপ্তার সাত চাঁদাবাজ

admin
March 22, 2025 2:23 pm
Link Copied!

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার সাত আসামিকে আটক করা হয়েছে।

 শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন : মো. আইয়ুব আলী (৫৭), মো. রফিক (৫৫), মো. জামাল (৫২), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুজন মিয়া (৩০), মো. আব্বাস উদ্দিন (২৪) এবং মো. আব্দুল মালেক (৫৬)। এরমধ্যে আইয়ব মৌলভীবাজার এমরান সওদাগরের কলোনীর মৃত মো. মনু মিয়ার ছেলে, রফিক নুরুজ্জামান সওদাগরের বাড়ীর মৃত আব্দুর ছত্তরের ছেলে, জামাল জাহাঙ্গীর কলোনীর ইউসুফ মিয়ার ছেলে, সাইফুল ইউসুফ কলোনীর মফিজুর রহমানের ছেলে, সুজন তাহের কলোনীর মো. আলা উদ্দিনের ছেলে, আব্বাস সাতকানিয়া কলোনীর মৃত মঞ্জুর আহমেদের ছেলে, আব্দুল মালেক সফিকুলের কলোনীর মৃত রজব আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গত ১৭ মার্চে হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাদের আটক করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।