মাইকে ঘোষণা দিয়ে ৪ সাংবাদিকের ওপর হামলা – My Blog
ঢাকাSunday , 23 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাইকে ঘোষণা দিয়ে ৪ সাংবাদিকের ওপর হামলা

admin
March 23, 2025 1:01 pm
Link Copied!

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জনতার বাজারে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ৪ সাংবাদিকের ওপর মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে।

এ সময় হামলাকারীরা বাজার কমিটির লোকজন সাংবাদিকদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি ক্যামেরা ও একটি ট্রাইপড ভাঙচুর করে। 

গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, জিটিভি ও বাসসের জেলা প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, এশিয়ান টিভির এসএম সুরুজ আলী, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয় এবং মাইটিভির নিরঞ্জন গোস্বামী শুভ।

আহত সাংবাদিকরা বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও নবীগঞ্জের জনতার বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অবৈধভাবে গরুর হাট বসানো হয়। প্রভাবশালীরা সেখানে থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয় এবং সড়কে চলাচলকারী লোকজন দুর্ভোগে পড়ে।

সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে বাজার কমিটির লোকজন তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে বাজার কমিটির লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুটি ক্যামেরা ও একটি ট্রাইপড ভাঙচুর করে এবং একটি ট্রাইপড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে আহত সাংবাদিকরা হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে চেষ্টা করেও বাজার কমিটির বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমি থানা এলাকার বাইরে ছিলাম, তবে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।