মুক্তিপণ দাবির ঘটনায় ডিবির ৫ সদস্য বরখাস্ত – My Blog
ঢাকাTuesday , 25 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিপণ দাবির ঘটনায় ডিবির ৫ সদস্য বরখাস্ত

admin
March 25, 2025 12:47 am
Link Copied!

অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ৫ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাদের বরখাস্ত করেন।

আরএমপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে আরএমপির মুখপাত্র (এডিসি) সাবিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

জানা যায়, এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও চাঁদাবাজির অভিযোগে রোববার (২৩ মার্চ) রাতে আরএমপির ডিবির ৫ সদস্যকে বগুড়ার ধুনট থানা পুলিশ আটক করে। এ সময় তাদের গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়। বগুড়ার পুলিশ আরএমপির ডিবি সদস্যদের কাছ থেকে চাঁদার টাকাও উদ্ধার করে। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করেছেন আরএমপি কমিশনার।

বরখাস্ত হওয়া ৫ পুলিশ সদস্য হলেন : আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী এবং তাদের মাইক্রোবাসের ড্রাইভার মেহেদী হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।