৪ কোটি টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক – My Blog
ঢাকাFriday , 28 March 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৪ কোটি টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

admin
March 28, 2025 1:16 am
Link Copied!

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণেরবার ও ১৪টি স্বর্ণের ছোট টুকরাসহ আফসার আলী (২৮) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বিকেল চারটায় সুলতানপুর সীমান্ত থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামী আফসার আলী দর্শনা ঝাঝাডাংগা গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হতে পারে। খবর পেয়ে বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ৭৭/৬-আর থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভিতরে ছয়ঘড়িয়া প্রাইমারি স্কুলের কাছে অবস্থান করে।

এসময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে গ্রেপ্তার করে তল্লাশি করে।

এসময় তার কোমরে থাকা একটি লাল কাপড়ের বেল্ট এর মধ্যে ভিতরে থেকে ৩ কেজি ৬ গ্রাম ওজনের ছোট বড় ১৬টি স্বর্ণের বার এবং ১৪টি স্বর্ণের ছোট টুকরা উদ্ধার করে।

উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য-৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

তিনি বলেন, উদ্ধারকৃত বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার ও দর্শনা থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।