সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত – My Blog
ঢাকাTuesday , 1 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

admin
April 1, 2025 8:09 pm
Link Copied!

ঈদের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল রনি শিকদার (২৬) টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। রনির অন্তঃসত্ত্বা স্ত্রীর বুধবার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

এজন্য রনি মঙ্গলবার সকালে বাড়ির উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।