সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের ১২ নেতাকর্মী আহত – My Blog
ঢাকাSaturday , 12 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের ১২ নেতাকর্মী আহত

admin
April 12, 2025 8:18 pm
Link Copied!

মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুরে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা সবাই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি দল ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১২ জন যাত্রী আহত হন।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। তার মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলাম রয়েছেন।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি শহীদুল্লাহ জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত দু’টি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।