মিরসরাইয়ে পিকআপ চাপায় ফটিকছড়ির যুবক নিহত – My Blog
ঢাকাMonday , 14 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে পিকআপ চাপায় ফটিকছড়ির যুবক নিহত

admin
April 14, 2025 8:59 pm
Link Copied!

মিরসরাই উপজেলার বারইয়ারহাটে পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম বাবলু(২৫) নামে ফটিকছড়ির এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের দিন এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম বাবলু উপজেলার দাঁতমারা ইউপির ৯ নং ওয়ার্ডের মমতাজ উদ্দিনের ছেলে।

জানা যায়, পিকআপ ভ্যানের চাপায় আরিফুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা কামরুল সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।