মুদি দোকানের আড়ালে ইয়াবা কারবার, দুই ভাই আটক – My Blog
ঢাকাTuesday , 15 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুদি দোকানের আড়ালে ইয়াবা কারবার, দুই ভাই আটক

admin
April 15, 2025 12:12 am
Link Copied!

চট্টগ্রামের পটিয়ায় ইয়াবাসহ জসিম উদ্দিন বাঁচা (৪২) ও মো. জামাল উদ্দিন মিন্টু (৪৮) নামে দুই সহোদরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় তাদের কাছ থেকে ৯৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক শাহ নিজামী ট্রেডার্স নামের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটকরা উপজেলার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব মনসা মোশারফ আলীর বাড়ির মৃত জালাল আহম্মদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পটিয়ার মনসারটেক এলাকায় শাহ নিজামী ট্রেডার্স নামের একটি মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয় করে আসছে দুই সহোদর। গোপনে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটিয়া সার্কেলের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে জসিম উদ্দিন বাঁচা ও জামাল উদ্দিন মিন্টুকে আটক করে।

এ সময় তাদের দেহ ও দোকানের ক্যাশ বাক্স তল্লাসি করে ৯৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটিয়া সার্কেলের উপ-পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জানায়, দীর্ঘদিন ধরে আটক বাঁচা ও মিন্টুসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

অভিযোগ রয়েছে, তাদের আরেক ভাই জিয়া উদ্দিন বাবলু এই ইয়াবা ব্যবসার মূল হোতা।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (১৪ এপ্রিল) দুপুরে পটিয়া থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া মূলহোতা জিয়া উদ্দিন বাবলুকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।