চট্টগ্রামে চকবাজারে ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে অভিযান চলছে.. – My Blog
ঢাকাFriday , 18 April 2025
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. চট্রগ্রাম প্রতিদিন
  11. জবস
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ড. মুহাম্মদ ইউনূস
  15. তথ্য প্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে চকবাজারে ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে অভিযান চলছে..

admin
April 18, 2025 11:49 pm
Link Copied!

চট্টগ্রামের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় মা ও ছয় মাস বয়সী শিশুসহ একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেছে।

এ ঘটনায় মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে কাপাসগোলার নবাব হোটেলের পাশের নালায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চন্দনপুরা ফায়ার স্টেশনের লিডার অলোক চাকমা বলেন, আমরা শিশুটিকে উদ্ধারে কাজ করছি। এখনও উদ্ধার করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত রিকশাটি নগরীর বহদ্দারহাট থেকে চকবাজারের দিকে যাচ্ছির। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি নালায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নালা থেকে মা ও রিকশা চালককে উদ্ধার করলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে এখনও পাওয়া যায়নি।

এর আগে, চট্টগ্রামে ২০২৩ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম মহানগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।